বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৯:১১ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

পীরগঞ্জে পরকিয়ায় বাধাঁ দেয়ায় স্ত্রীকে হত্যা ঘাতক স্বামী গ্রেফতার ।

logoঅমিতাব বর্মণ,পীরগঞ্জ রংপুর থেকেমঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০, রাত ১:২৩ সময় 0425
পীরগঞ্জে পরকিয়ায় বাধাঁ দেয়ায় স্ত্রীকে হত্যা ঘাতক স্বামী গ্রেফতার ।

পীরগঞ্জে পরকিয়ায় বাধাঁ দেয়ায় স্ত্রীকে হত্যা ঘাতক স্বামী গ্রেফতার ।

অমিতাব বর্মণ,পীরগঞ্জ রংপুর থেকে 
  রংপুরের পীরগঞ্জে পরকিয়ায় বাধাঁ দেয়ায় এক গৃহবধূকে নির্যাতন করে স্বাশরোধে হত্যা করেছে পাষন্ড স্বামী। গত রবিবার রাত্রি আনুমানিক ১০টায় উপজেলার চতরা ইউনিয়নের গোনাচত্রা গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামী দিপ্তি রহমান (৫০) কে গ্রেফতার করেছে। নিহত গৃহবধূ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের বড় আলমপুর গ্রামের হোসেন আলীর কন্যা। এবং অভিযুক্ত পাষন্ড স্বামী ঘোনা চতরা গ্রামের আলীম মাষ্টারের পুত্র বলে জানাযায়।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে দিপ্তি রহমান প্রতিবেশী এক উপজাতি নারীর সহিত পরকিয়ায় লিপ্ত হয়েছে। এ নিয়ে প্রতি নিয়ত স্ত্রী আশুরা বেগমের সাথে বাকবিতন্ডা সহ কঠিন শারীরিক নির্যাতন করত সে। ঘটনার দিনও রাত আনুমানিক ৯টার দিকে উভয়ের মাঝে উচ্চস্বরে বাকবিতন্ডা হয় বলে জানায় গ্রামবাসী। বাকবিতন্ডার কিছুক্ষন পর স্বামী দিপ্তি রহমান চিৎকার করে গ্রামবাসীদের ডাকতে থাকে এবং বলে তার স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। গ্রামবাসীরা ছুটে এসে ঘরের কোনে মাটিতে পা স্পর্শ অবস্থায় গলায় দড়িদিয়ে ঘরের বর্গার সাথে ঝুলন্ত লাশ দেখে সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেয়। রাত ১০টায় পীরগঞ্জ থানা পুলিশ এসে নিহত গৃহবধুর লাশ উদ্ধার পুর্বক মর্গে প্রেরন করা সহ ঘাতক স্বামী দিপ্তি রহমানকে গ্রেফাতার করে। 
 নিহতের ভাই ইসমাইল  হোসেন জানান- বিয়ের কিছুদিন পর থেকেই আমার ভগ্নিপতির পরকিয়া ইস্যুতে বোনোর সাথে ঝগড়াঝাটি হত। এ নিয়ে বেশ কয়েক বার সালিশও হয়। এ কারনে প্রায় মাঝে মধ্যে আমার বোন রাগ করে এসে আমাদের বাড়ীতে থাকতো। পরকিয়ায় বাধাঁ দেয়ায় আমার বোনকে মেরে ফেলল, আমি ওই পাষন্ড স্বামীর কঠিন শাস্তি চাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ সরেস চন্দ্র বলেন- এ ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি সন্দেহ জনক বলেই স্বামীকে আটক করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলেই পুরো বিষয়টি পরিস্কার হবে। গত সোমবার বেলা ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের ভাই ইসমাইল হোসেনকে বাদী করে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

বিষয়- আইন ও বিচার, অপরাধ, প্রশাসন, নারীও শিশু নির্যাতন, পরকিয়া প্রেম,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর